ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাত্র এক ইউরোতে বার্সায় ফিরছেন দানি আলভেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ১৩ নভেম্বর ২০২১
মাত্র এক ইউরোতে বার্সায় ফিরছেন দানি আলভেজ
দানি আলভেজ

বার্সেলোনার সোনালী সময়ের সেনানীদের একজন দানি আলভেজ। ব্রাজিলিয়ান এই তারকার মাধ্যমে অনেক ট্রফিই জিতেছে কাতালান ক্লাবটি। দীর্ঘদিন পর আবারো পুরনো ক্লাবে ফিরেছেন তিনি।

জানা গেছে, মাত্র এক ইউরোতে প্রিয় ক্লাবে ফিরে এসেছেন আলভেজ। ২০১৫ সালে ক্লাব ছাড়ার আগে বার্সার হয়ে সবমিলিয়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ, চারবার লা লিগা ও দুইবার কোপা দেলরেসহ মোট ২৩টি শিরোপা জিতেছেন তিনি।

বার্সেলোনার পর নতুন চ্যালেঞ্জ নিতে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ করে ইতালিতে পাড়ি জমান আলভেজ। তারপর জুভেন্টাসের হয়ে এক মৌসুম খেলে পিএসজি ঘুরে বছর দুয়েক আগে স্বদেশে ফিরে সাও পাওলোর হয়ে মাতিয়েছেন মাঠ।

Advertisement

সংবাদ মাধ্যম দিয়ারিও স্পোর্টস জানিয়েছে, ন্যু ক্যাম্পে ফিরতে চান দানি আলভেজ। কিন্তু প্রথমে নতুন কোচ জাভি হার্নান্দেজ তরুণদের নিয়ে বার্সাকে গড়ে তোলার পরিকল্পনায় আলভেজের প্রত্যাবর্তনে সংশয় দেখা দিয়েছিলো। এখন আর সেই শঙ্কা নেই।

স্প্যানিশ আউটলেট স্পোর্ট বার্সেলোনা জানিয়েছে, দানি আলভেজকে দলে ভেড়াতে এখন সবুজ সংকেত দিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। লা লিগায় এখনো ধুঁকতে থাকা বার্সাকে পুর্নগঠন করতে চান তিনি। তবে আর্থিক দৈনদশায় ক্লাবের সীমিত তহবিল ঠিক রাখতে ছোট ছোট ট্রান্সফার করতে চান স্প্যানিশ কিংবদন্তি।

বার্সেলোনার এমন অবস্থায় ফ্রি ট্রান্সফারেই সাও পাওলো ছেড়ে ন্যু ক্যাম্পে ফিরতে পারেন ৩৯ বছর বয়সী দানি আলভেজ। এমনকি ক্লাবের আর্থিক অবস্থার কথা ভেবে সপ্তাহে মাত্র ১ ইউরোতেই খেলতে রাজি আছেন তিনি।

এরই মধ্যে খেলোয়াড়দের দলবদল বিষয়ক বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো দানি আলভেজের বার্সেলোনায় প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় স্কাই স্পোর্টসের এই জনপ্রিয় সাংবাদিক লিখেছেন, দানি আলভেজ বার্সেলোনার সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি করেছেন। দুই পক্ষই লা লিগা অনুমোদনের জন্য অপেক্ষা করছে এবং তারপর চুক্তিটি ঘোষণা করবে।

বার্সেলোনার নতুন কোচ হিসেবে দানি আলভেজই হতে যাচ্ছে জাভি হার্নান্দেজের প্রথম ট্রান্সফার। মজার বিষয়, কাতালানদের হয়ে কোচ হিসেবে পেপ গার্দিওলারও প্রথম ট্রান্সফার ছিলেন ব্রাজিলিয়ান এই রাইটব্যাক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!