ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল দলে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ১৬ নভেম্বর ২০২১
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল দলে দুঃসংবাদ
নেইমার জুনিয়র

কাতার বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভোরবেলা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে নেই সেলেসাওরা। কারণ ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির সেরা তারকা নেইমার জুনিয়র।

এই ম্যাচের অন্যতম বড় আকর্ষণ ছিল মেসি নেইমারের লড়াই। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন থেকে হালকা ইনজুরি নিয়ে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তিনি ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে প্রথম একাদশেই ফিরবেন বলে জানিয়েছে আর্জেন্টিনা কোচ স্কালোনি।

কিন্ত নেইমার ইনজুরিতে ছিটকে যাওয়ায় মেসির সঙ্গে তার লড়াই দেখার সুযোগ হারাচ্ছেন ফুটবল ভক্তরা। অনুশীলনে পেশীর ইনজুরিতে পড়েন নেইমার। এই ইনজুরির কারণে আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সুপার ক্লাসিকো ম্যাচটিতে তার খেলা হবে না।

Advertisement

এই ম্যাচে নেইমারের না থাকায় দলে আসতে পারেন বার্সেলোনা তারকা ফিলিপ কুটিনহো কিংবা রিয়াল মাদ্রিদে উড়তে থাকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তবে যেই আসুক, তাকে দিয়েই নেইমারের অভাব পূরণ করতে চাইবেন ব্রাজিল বস তিতে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!