ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫, ১৯ নভেম্বর ২০২১
প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ দল

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর এবার পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ ব্যর্থতায় দলে এসেছে বেশ পরিবর্তন। ফলে স্বাভাবিকভাবেই পাকদের বিপক্ষে প্রথম ম্যাচেও নতুন একাদশে দেখা যাবে টাইগারদের।

লিটন দাস, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম না থাকায় বিশ্বকাপের নিজেদের সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে তিনটি বদল নিশ্চিতই। মাঠে নামার আগে একনজরে দেখে নেয়া যাক টাইগারদের সম্ভাব্য একাদশ।

আগামীকাল ওপেনিংয়ে অভিষেক হতে পারে সাইফ হাসানের। কেন না এই কদিন বাংলাদেশ দলের ম্যাচ পরিস্থিতির অনুশীলনে নাঈম শেখের সঙ্গে তাকেই ওপেন করতে দেখা গিয়েছে। সুযোগ পেতে পারেন ইয়াসির আলী রাব্বিও।

Advertisement

অন্যদিকে আরেকটি অভিষেকের কথা নিশ্চিত বলাই যায়। সাকিব না থাকায় তিন নম্বরে খেলতে পারেন শান্ত। মিডল অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন থাকছেন। ছয় নম্বরে নামবেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। অফ স্পিনার শেখ মাহেদী হাসানকে রাখা হয়েছে ৭ নম্বরের বিবেচনায়। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় তার ব্যাটিং পজিশন অদল-বদল হতে পারে।

বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ থাকছেন। তাদের সঙ্গী হিসেবে শরিফুল ইসলাম নাকি আমিনুল ইসলাম বিপ্লব, এই সিদ্ধান্তে আটকে আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। উইকেট স্পোর্টিং হলে খেলানো হবে বাঁহাতি পেসার শরিফুলকে। মন্থর ঘরানার উইকেট হলে সুযোগ পাবেন লেগ স্পিনার বিপ্লব।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় শুরু হবে প্রথম টি-২০।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান/ইয়াসির আলি, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/আমিনুল ইসলাম বিপ্লব।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!