ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথম টি-২০তে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ১৯ নভেম্বর ২০২১
প্রথম টি-২০তে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ফাইল ছবি

টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর আজ দুপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

মিরপুর হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপের হতাশা ভুলে পাকিস্তানের বিপক্ষে জয়ে ফিরতে চায় টাইগাররা। নড়বড়ে ব্যাটিং লাইন নিয়ে মাঠে নামবে টাইগাররা। তবে সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বাবর আজম বাহিনী এগিয়ে থাকলেও হোম অব ক্রিকেটের অতীত রেকর্ড কথা বলছে টাইগারদের হয়েই।

Advertisement

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ছোট ফরম্যাটের ক্রিকেটে সিরিজ জিতেই বিশ্বকাপে গিয়েছিল মাহমুদউল্লাহরা। তাই নিজেদের কন্ডিশন আর মিরপুরের চেনা উইকেটে আবারও সেরা ফর্মে ফেরার পালা।

শুক্রবার প্রথম টি-২০র পর একই ভেন্যুতে ২০ ও ২২শে নভেম্বর হবে বাকি দুই ম্যাচ। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬শে নভেম্বর শুরু প্রথম টেস্ট। আর ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!