ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুরুতেই নাইমের বিদায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১০, ১৯ নভেম্বর ২০২১
শুরুতেই নাইমের বিদায়
নাইম শেখ

টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আজ পাকিস্তানের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুতেই আউট হয়েছেন নাইম শেখ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১.৪ ওভারে এক উইকেটে ৫ রান।

মিরপুর হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাইম শেখ ও সাইফ হাসান।

Advertisement

মোহাম্মদ নওয়াজের করা প্রথম ওভার থেকে ২ রান আসে। পরের ওভারে বোলিংয়ে আসেন হাসান আলী। নিজের প্রথম লিগ্যাল ডেলিভারিতেই নাইমকে আউট করেন তিনি। মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ হয়ে ফেরার আগে এই ওপেনার করেন ১ রান। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!