ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাওয়ার প্লে-তে নেই বাংলাদেশের ৩ উইকেট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৩, ১৯ নভেম্বর ২০২১
পাওয়ার প্লে-তে নেই বাংলাদেশের ৩ উইকেট
ফাইল ছবি

টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা হতাশার হয়েছে টাইগারদের। পাওয়ার প্লে-তেই হারিয়েছে ৩ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ৩ উইকেটে ২৫ রান।

মিরপুর হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাইম শেখ ও সাইফ হাসান। এ ম্যাচ দিয়েই সাইফের টি-২০ ফরম্যাটে অভিষেক হয়।

Advertisement

মোহাম্মদ নওয়াজের করা প্রথম ওভার থেকে আসে ২ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন হাসান আলী। নিজের প্রথম লিগ্যাল ডেলিভারিতেই নাইমকে আউট করেন তিনি। মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ হয়ে ফেরার আগে এই ওপেনার করেন ১ রান। 

অপর ওপেনার সাইফের অভিষেকটা সুখের হয়নি। মোহাম্মদ ওয়াসিমের বলে স্লিপে ক্যাচ দেওয়ার আগে খেলেন ৮ বলে ১ রানের ইনিংস। পরের উইকেট নিয়ে কারো সাহায্য নেননি ওয়াসিম। নাজমুল হোসেন শান্তকে কট অ্যান্ড বোল্ড করেন তিনি। দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়া এই ব্যাটার করেন ৭ রান। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!