একটি কুকুর ক্রিকেট খেলছে, তা-ও কি না উইকেটরক্ষকের ভূমিকায়! স্বাভাবিকভাবেই মজার এ ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর সেই ভিডিও নজর কেড়েছে ক্রিকেটবোদ্ধাদেরও।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘এটা আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছি। বলতেই হবে, এর বল ধরার দক্ষতা ব্যাপক। আমরা ক্রিকেটে উইকেট-রক্ষক,ফিল্ডার এবং অলরাউন্ডার দেখেছি, কিন্তু এর নাম কী বলবেন?’
.png)
Received this from a friend and I must say, those are some 'sharp' ball catching skills 😉
— Sachin Tendulkar (@sachin_rt) November 22, 2021
We've seen wicket-keepers, fielders and all-rounders in cricket, but what would you name this? 😄 pic.twitter.com/tKyFvmCn4v