[ খেলা ]
চীনের হুশিয়ারি: অলিম্পিক বয়কটকারী দেশগুলোকে মাসুল দিতে হবে
ফাইল ছবি
বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক বর্জনকারী পশ্চিমা দেশগুলোকে ‘এর মাসুল দিতে হবে’ বলে বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছে আয়োজক দেশ চীন।
চলতি সপ্তাহের শুরুতে অলিম্পিক বর্জনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনে প্ররোচনা এবং জিনজিয়াংয়ের সংখ্যালঘু মুসলিম উইঘুদের বিরুদ্ধে ‘গণহত্যার’ প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে।
যুক্তরাস্ট্রের সঙ্গে কুটনৈতিক সম্পর্কের কারণে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডাও বুধবার একই পথ অনুসরণের ঘোষনা দেয়। বয়কটের অংশ হিসেবে তারা চীনে শুধুমাত্র অ্যাথলেট না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে ক্ষুব্ধ চীন আজ প্রতিশোধ নেয়ার ইঙ্গিত দিয়েছে।
.png)
চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডা অলিম্পিককে রাজনৈতিক হাতিয়ারের মঞ্চ হিসেবে ব্যবহার করছে। এটি তাদের ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্তের জন্য তাদেরকে মুল্য দিতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!