ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ১৩ ডিসেম্বর ২০২১
মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়
ছবি: সংগৃহীত

লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। যেখানে নিজেদের রক্ষণ জমাট রেখে মাঝমাঠ ও আক্রমণে পরিকল্পিত ফুটবলের মাধ্যমে দারুন জয় তুলে নিয়েছে রিয়াল।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে নজরকাড়া পারফরম্যান্সে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল। করিম বেনজেমা দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। দুটি গোলেই অ্যাসিস্ট করেন ভিনিসিয়াস জুনিয়র।

Advertisement

এর মাধ্যমে লা লিগায় টানা সপ্তম জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান আরো মজবুত করল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ৮ ও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোর চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেলো লস ব্লাঙ্কোসরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে রিয়ালের বিপক্ষে টানা আট ম্যাচে জয়শূন্য (৪টি করে হার ও ড্র) রইল অ্যাথলেটিকো। দলটির বিপক্ষে দিয়েগো সিমিওনের কোচিংয়ে যা সবচেয়ে লম্বা জয় খরা। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয় ও ১৩ ম্যাচ অপরাজিত থাকার আনন্দে মাঠ ছেড়েছে রিয়াল।

লিগে ১৭ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলা সেভিয়ার পয়েন্ট ৩৪। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল বেতিস। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাথলেটিকো। ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে বার্সেলোনা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!