ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সৌম্যের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের বড় সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৩, ১৪ ডিসেম্বর ২০২১
সৌম্যের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের বড় সংগ্রহ
সৌম্য সরকার (ছবি: বিসিবি)

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমানের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মধ্যাঞ্চলের ব্যাটসম্যান সৌম্য সরকার। সঙ্গে সালমান হোসেন ইমন ও মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে প্রথম ইনিংসেই বড় সংগ্রহ পেয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল।

বিসিএলের চলতি আসরের প্রথম রাউন্ডে চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চলের মুখোমুখি হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। মধ্যাঞ্চল ৩ উইকেট হারিয়ে ৫৬৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণার সময় ১০৪ রানে অপরজিত থাকেন সৌম্য। তিনি ১৪৮ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ১টি ছয়ের মারে।

বিসিবি উত্তরাঞ্চলকে ২১৯ রানে অলআউট করে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৪৩০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে মধ্যাঞ্চল। সৌম্য সরকার ৩৯ ও সালমান হোসেন ৪০ রান করে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন সকালে সালমান সাজঘরে ফেরেন ৫৩ রান করে। এরপর মোসাদ্দেক ক্রিজে আসলে রান বাড়ানোর দিকে মনোযোগ দেন সৌম্য। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছেদ্য জুটি থেকে আসে ৯৭ রান।

এর ফাঁকে সৌম্য তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের চতুর্থ সেঞ্চুরি। মোসাদ্দেক ৪৭ বলে ফিফটি পূরণ করলে দলীয় স্কোর ৫৬৩ রান তুলতেই ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। ৩৪৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে উত্তরাঞ্চল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!