ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এক ম্যাচ খেলেই র‍্যাংকিংয়ে সাকিবের উন্নতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪০, ১৫ ডিসেম্বর ২০২১
এক ম্যাচ খেলেই র‍্যাংকিংয়ে সাকিবের উন্নতি
সাকিব আল হাসান

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টে ঠিকই খেলেছেন সাকিব আল হাসান। এই এক ম্যাচ খেলেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‍্যাংকিংয়ে আগের অবস্থান থেকে উন্নতি হয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।

সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। দলের দুই ইনিংসেই সর্বোচ্চ রান করেন সাকিব। যার প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়েও। আইসিসি টেস্ট ব্যাটসম্যান ও অলরাউন্ডার দুই বিভাগেই তার উন্নতি হয়েছে।

গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ১ ধাপ এগিয়ে চারে চলে এসেছেন সাকিব। তার পয়েন্ট ৩৩৮।

Advertisement

এই বিভাগে ৩৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জেসন হোল্ডার। এরপর ৩৬০ ও ৩৪৬ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।

অন্যদিকে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৫৭৮ পয়েন্ট নিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। টেস্ট ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ইংলিশ অধিনায়ক জো রুট।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!