[ খেলা ]
এশিয়ান হকিতে তৃতীয় ভারত
গোল করার পর ভারতের খেলোয়াড়রা
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তৃতীয় হয়েছে।
বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে তারা ৪-৩ গোলে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারায়। ম্যাচের দ্বিতীয় মিনিটে টানা চারটা পিসি পায় ভারত। অবশেষে চারবারের চেষ্টায় গোল আদায় করে নেয় ভারত। গোলদাতা হারমানপ্রীত (১-০)।
মিনিট আটেক পর দারুণ নৈপূণ্যে করা আফরাজের গোলে সমতায় ফেরে পাকিস্তান (১-১)। ৩৩ মিনিটে পেনাল্টি কর্ণারে (পিসি) আবদুল রানার গোলে এবার এগিয়ে যায় পাকিস্তান (১-২)। ৪৫ মিনিটে সুমিতের দুর্দান্ত এক ফ্লিকে সমতায় ফেরে ভারত (২-২)। ৫৩ মিনিটে ফের এগিয়ে যায় ভারত।
পিসি থেকে গোল করেন বরুণ কুমার (৩-২)। মিনিট চারেক পর ব্যবধান বাড়ান আকাশদ্বীপ সিং (৪-২)। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যবধান কমান পাকিস্তানের নাদিম আহমেদ (৪-৩)। শেষে এই ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান। মর্যাদার লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!