টুইটারে কোহলি আরো লেখেন, ‘তবে আমরা অ্যালকালাইন জল খাই।’ বিশেষজ্ঞদের মতে, অ্যালকালাইন পানি খেলে শরীরে অতিরিক্ত হাইড্রোজেন পাওয়া যায়। বিশেষ করে যারা কসরত করেন, তাদের ক্ষেত্রে বেশি কাজ দেয় বলেও মত।
আবার অনেকের মতে, সাধারণ পানি খেলে শরীরে যে পরিমাণ অ্যাসিড তৈরি হয়, সেটা অ্যালকালাইন পানি খেলে হয় না।
.png)
এদিকে এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে কোহলি জানান, তিনি অ্যালকালাইন পানি খান। সেই বিজ্ঞাপনে কোহলিকে প্রশ্ন করা হয় তিনি পঞ্জাবি ভাষা জানেন কি না? উত্তরে কোহলি পঞ্জাবি ভাষায় বলেন, ‘আমি পঞ্জাবি বলি।’ কোহলির কাছে জানতে চাওয়া হয় তার ব্যক্তিগত জেট বিমান আছে কি না? উত্তরে কোহলী বলেন, ‘না, আমার এমন কোনো বিমান নেই। এটা গুজব।’ পড়াশোনায় কেমন ছিলেন কোহলি? সেই উত্তরও দিয়েছেন তিনি। কোহলি বলেন, ‘ঠিকঠাক ছিলাম, তবে কখনও শীর্ষে থাকিনি।’
এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোহলি হিলিয়াম গ্যাস মুখে নিয়ে কথা বলেছেন। ফলে কোহলির গলার স্বর পাল্টে গিয়ে বেশ মজার শোনাচ্ছিল। কোহলি নিজেও সেটা শুনে হেসে ফেলেন। সূত্র: আনন্দবাজার