ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিউজিল্যান্ডে ভাল অনুশীলন চলছে টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ২৩ ডিসেম্বর ২০২১
নিউজিল্যান্ডে ভাল অনুশীলন চলছে টাইগারদের
নিউজিল্যান্ডে অনুশীলনে টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় দিনের মত আজও অনুশীলন করেছে টাইগাররা। দলের অনুশীলন ভালো হচ্ছে বলে জানালেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।

ক্রাইস্টার্চে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া ভিডিও বার্তায় প্রিন্স বলেন, এখন পর্যন্ত কয়েক দিন অনুশীলন করলাম আমরা। অনুশীলনের জন্য কয়েকদিন সময় পাওয়া গেছে। বোলাররা নিজেদের ছন্দে ফিরছে, তবে ব্যাটাররা তাদের কাজ করছে। ভালো কিছু সেশন পাওয়া গেছে। নিউজিল্যান্ডের কিছু বোলার আমাদের সাথে যোগ দিয়েছে (নেট বোলার)। তারা ব্যাটারদের সঙ্গে জোরালোভাবে কাজ করেছে।

তিনি আরো বলেন, আমি অবশ্যই বলতে পারি, আমাদের ব্যাটাররা ভালো করছে। নিউজিল্যান্ডের পিচে ব্যাটিং উপভোগ করছে, কারন ইউনিভার্সিটির অনুশীলনের উইকেট বেশ ভালো। ধারাবাহিকভাবে বাউন্স হচ্ছে, ব্যাটাররা স্বাচ্ছন্দ্যবোধ করছে। কিছুটা সিম মুভমেন্ট হচ্ছে, যা আমরা আশা করেছিলাম। আমার মনে হয়, সবকিছুই ভালো হচ্ছে, আমাদের খেলোয়াড়রা উৎফুল্ল আছে।

Advertisement

আসছে নতুন বছরের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশ। এখনও কিছুদিন অনুশীলনের সময় আছে টাইগারদের হাতে। এই সময়টা কাজে লাগানোই লক্ষ্য বললেন প্রিন্স।

তিনি বলেন, আমাদের হাতে এখনও কিছুদিন সময় আছে। প্রথম টেস্টের আগে তৈরি হতে আমাদের হাতে সাত-আটদিন সময় আছে। ধীরে ধীরে আমরা উন্নতির আশা করছি এবং প্রথম টেস্ট শুরুর আগে ছন্দে ফিরে যাবো আমরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!