ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বড় জয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৬, ২৪ ডিসেম্বর ২০২১
বড় জয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত

বাঁ-হাতি ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিলের অপরাজিত সেঞ্চুরিতে বড় জয়ে যুব এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১২৭ রানের অপরাজিত থাকেন নাবিল।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৬৭ রানে বাংলাদেশের দুই ওপেনারের বিদায় ঘটে। মাহফিজুল ইসলাম ১৭ ও ইফতাখার হোসেন ২১ রান করে ফিরেন।

Advertisement

এরপর চার নম্বরে নামা আইচ মোল্লা ২২ রানের বেশি করতে পারেননি। তবে চতুর্থ উইকেটে ফাহিমকে নিয়ে ১৭৯ রানের জুটি গড়েন নাবিল।

৩টি করে চার ও ছক্কায় ৫৮ রান করে আহত অবসর নেন ফাহিম। এক প্রান্ত ধরে দায়িত্ব নিয়ে খেলে সেঞ্চুরি তুলে নেন নাবিল। শেষ পর্যন্ত ১১২ বলে অপরাজিত ১২৭ রান করেন নাবিল। ১১টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। এতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ।

জয়ের জন্য ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি নেপাল। বাংলাদেশের বোলারদের তোপে ৪২ দশমিক ৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় নেপাল।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব-অধিনায়ক রাকিবুল হাসান-এসএম মেহেরব ও নাইমুর রহমান।

আগামীকাল কুয়েতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!