যুব এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে এশিয়ার দলগুলোর প্রস্তুতি আরো ভালো করতে যুব এশিয়া কাপের আয়োজন করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৩ ডিসেম্বর শুরু হবে ৮ দলের এ আসর।
এশিয়ার আটটি দেশকে ‘এ’ এবং ‘বি’ গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। অন্যদিকে ‘এ’ গ্রুপের চার দল হলো- ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। একই দিন অন্য ম্যাচে বর্তমান যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর এবং ২৮ ডিসেম্বর।
.png)
একনজরে দেখে নিন যুব এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি:
তারিখ - ম্যাচ - ভেন্যু - সময় (বাংলাদেশ সময় অনুযায়ী)
২৩ ডিসেম্বর
ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত - আইসিসি একাডেমি ওভাল-১ - বেলা সাড়ে ১১টা
বাংলাদেশ বনাম নেপাল - শারজা ক্রিকেট স্টেডিয়াম - বেলা সাড়ে ১১টা
আফগানিস্তান বনাম পাকিস্তান - আইসিসি একাডেমি ওভাল-২ - বেলা সাড়ে ১১টা
২৪ ডিসেম্বর
শ্রীলঙ্কা বনাম কুয়েত - শারজা ক্রিকেট স্টেডিয়াম - বেলা সাড়ে ১১টা
২৫ ডিসেম্বর
ভারত বনাম পাকিস্তান - আইসিসি একাডেমি ওভাল-২ - বেলা সাড়ে ১১টা
বাংলাদেশ বনাম কুয়েত - শারজা ক্রিকেট স্টেডিয়াম - বেলা সাড়ে ১১টা
আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত - আইসিসি একাডেমি ওভাল-১ - বেলা সাড়ে ১১টা
২৬ ডিসেম্বর
শ্রীলঙ্কা বনাম নেপাল - শারজা ক্রিকেট স্টেডিয়াম - বেলা সাড়ে ১১টা
২৭ ডিসেম্বর
ভারত বনাম আফগানিস্তান - আইসিসি একাডেমি ওভাল-২ - বেলা সাড়ে ১১টা
পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত - আইসিসি একাডেমি ওভাল-১ - বেলা সাড়ে ১১টা
২৮ ডিসেম্বর
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা - শারজা ক্রিকেট স্টেডিয়াম - বেলা সাড়ে ১১টা
নেপাল বনাম কুয়েত - আইসিসি একাডেমি ওভাল-২ - বেলা সাড়ে ১১টা
৩০ ডিসেম্বর
১ম সেমিফাইনাল - আইসিসি একাডেমি ওভাল-১ - বেলা সাড়ে ১১টা
২য় সেমিফাইনাল - শারজা ক্রিকেট স্টেডিয়াম - বেলা সাড়ে ১১টা
৩১ ডিসেম্বর
ফাইনাল - দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম - বেলা সাড়ে ১১টা