[ খেলা ]
১৪৪ রান দরকার মুশফিকের
মুশফিকুর রহিম
দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে আর ১৪৪ রান দরকার বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের।
কাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ। দুই টেস্টে ১৪৪ রান করলেই পাঁচ হাজার রান পূর্ণ হবে মুশফিকের।
এখন পর্যন্ত ৭৭ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরিতে ৪৮৫৬ রান করেছেন মুশফিকুর রহিম।
.png)
নিউজিল্যান্ডের মাটিতে ৪ টেস্টের ৮ ইনিংসে ২২২ রান করেছেন মুশফিক। কিউইদের মাটিতে এই উইকেট কিপার ব্যাটারের সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন মুশি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে ৮টি টেস্ট খেলেছেন মুশফিক। যেখানে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিতে ৪২৫ রান করেছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!