রিয়াল যতবারই প্রস্তাব দিয়েছিল, পিএসজির উত্তর ছিল একটাই। এমবাপ্পেকে তারা কোনোভাবেই বিক্রি করবে না। তবে এই ফরোয়ার্ডের সঙ্গে চলতি মৌসুমেই পিএসজির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ফলে এমবাপ্পে চুক্তির মেয়াদ না বাড়ালে ছয় মাস পর বিনা পয়সায় এমবাপ্পেকে কিনতে পারবে লস ব্লাঙ্কোসরা।
কিন্তু রিয়াল এখনো অতটা সময় অপেক্ষা করতে রাজি নয়। শীতকালীন বিরতিতেই সময়ের অন্যতম সেরা তারকাকে দলে পেতে চায় তারা। এ জন্য এবার ৫০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
.png)
ইতালিয়ান এজেন্ট জিওভান্নি ব্রানচিনি খবরটা গেজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সবটা নির্ভর করছে পিএসজির ওপর। জানুয়ারিতে এমবাপ্পেকে পেতে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল। জুনে তাকে বিনা পয়সায় ছাড়ার চেয়ে এই টাকাটা পিএসজি নিতে চায় কি না, সেটাই দেখার।’
এদিকে পিএসজি-রিয়ালের দড়ি টানাটানির মাঝেও নিজের কাজটা করে চলেছেন এমবাপ্পে। পরশু ফরাসি কাপে ভেনিসের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। তার কাঁধে ভর করে মেসি, নেইমারবিহীন পিএসজি ৪-০ গোলে জিতে নিশ্চিত করেছে শেষ ষোলো।
এই ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোলটি প্রেসনেল কিম্পেম্বে। এরপর ৫৯, ৭১ ও ৭৬ মিনিটে একে একে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।