ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বরেকর্ড করে গিনেজ বুকে বাংলাদেশের সাইক্লিস্টরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯, ৯ জানুয়ারি ২০২২
বিশ্বরেকর্ড করে গিনেজ বুকে বাংলাদেশের সাইক্লিস্টরা
শীতের রাতে বৈরি আবহাওয়া উপেক্ষা করেও সাইকেল চালিয়ে গেছে টিম বিডিসি।

বাংলাদেশি সাইক্লিস্টদের একটি দল সম্প্রতি অনন্য এক রেকর্ড গড়েছেন। মাত্র ৪৮ ঘণ্টায় ১ হাজার ৬৭০ কিলোমিটার বাইসাইকেল চালিয়েছেন তারা। এই বিশ্ব রেকর্ডের মাধ্যমে দলটি স্থান করে নিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে।

বিশ্ব রেকর্ড করা এই সাইক্লিস্টরা হলেন, দ্রাবিড় আলম, তানভীর আহমেদ, মো. আলাউদ্দিন ও রাকিবুল ইসলাম। ৪৮ ঘণ্টায় রিলে পদ্ধতিতে তারা ১৬৭০ দশমিক ৩৩৪ কিলোমিটার সাইক্লিং করেছেন।

তবে এই দলের কেউই পেশাদার সাইক্লিস্ট নন। তাদের দলের নাম টিম বিডিসি। ঘূর্ণিঝড় আজওয়াদের সময় বৈরি আবহাওয়ার মধ্যে ঢাকার পূর্বাচলে ৮-১০ ডিসেম্বর তারা সাইক্লিংয়ে এই রেকর্ড করেন।

Advertisement

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ শনিবার তাদের ওয়েবসাইটে জানায়, গত ১০ ডিসেম্বর ঢাকায় এই দলটি সাইক্লিংয়ের রেকর্ডটি নিজেদের করে নিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে টিম বিডিসি জানায়, ৪৮ ঘণ্টার সাইক্লিং ছয়টি ক্যামেরায় রেকর্ড করা হয়। জিপিএস দিয়ে তথ্য সংগ্রহ করা হয়। প্রচুর ছবিও তোলা হয়। এর বাইরেও ১৩ জন প্রত্যক্ষদর্শী ও সার্ভায়ারের সাক্ষ্য প্রায় এক মাস সময় ধরে যাচাইয়ের পর গতকাল গিনেজ কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

চার সাইক্লিস্টের একজন রাকিবুল ইসলাম বলেন, চ্যালেঞ্জ নেয়ার আগে খাতা কলমে হিসাব কষেছি। শুরু থেকেই উত্তেজনার পাশাপাশি স্নায়ুচাপও ছিল। ৪৮ ঘণ্টা না ঘুমিয়ে শীতের রাতে বৃষ্টি উপেক্ষা করে দ্রুত গতিতে সাইকেল চালিয়ে যেতে হয়েছে। কিন্তু সব বাধা অতিক্রম করতে আমরা শারীরিক ও মানসিকভাবে তৈরি ছিলাম।

প্রস্তুতি পর্ব সম্পর্কে তিনি বলেন, দলের সদস্যরা তাদের বাড়তি মেদ ঝরিয়েছে। হিসাব করে খেয়েছে আর কঠোর অনুশীলন করেছে। সঙ্গে ছিল সাইক্লিস্ট কমিউনিটি আর স্পন্সরদের সহযোগিতা। প্রবল চেষ্টায় আমরা দেশকে গর্বিত করেছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!