অবশ্য র্যাংকিংয়ে আগের জায়গাতেই আছে দু’দল। বাংলাদেশ নবম ও নিউজিল্যান্ড দ্বিতীয়স্থানে। বাংলাদেশের রেটিং ৫৩ ও নিউজিল্যান্ডের রেটিং ১১৭।
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিলো সফরকারী বাংলাদেশ। ঐ টেস্ট জয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ১০ রেটিং পেয়েছিলো বাংলাদেশ। তখন তাদের রেটিং হয়েছিলো ৫৭। আর নিউজিল্যান্ড হারিয়েছিলো ৮ রেটিং। নিউজিল্যান্ডের রেটিং হয়েছিলো ১১৩।
.png)
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামার আগে বাংলাদেশের রেটিং ছিলো ৪৭। আর নিউজিল্যান্ডের ছিলো ১২১।
১২৪ রেটিং নিয়ে এই তালিকার সবার উপরে আছে ভারত। তৃতীয় থেকে অষ্টম পর্যন্ত আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। দশমস্থানে আছে জিম্বাবুয়ে।