ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঢাকার প্রথম ম্যাচে অনিশ্চিত মাশরাফী

বিপিএল-২২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ১৮ জানুয়ারি ২০২২
ঢাকার প্রথম ম্যাচে অনিশ্চিত মাশরাফী
মঙ্গলবার মিরপুরে মিনিস্টার ঢাকার অনুশীলনে মাশরাফী বিন মোর্ত্তজা

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে(বিপিএল) সামনে রেখে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে মাঠ মাতাবেন বিপিএলের সফল চ্যাম্পিয়ন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে ঢাকার হয়ে অনুশীলনে নেমে সেই পুরোনো চোটে মুখে তিনি। আর তাতেই বিপিএলে ঢাকার প্রথম ম্যাচে মাশরাফীর খেলা নিয়ে অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছে।

তবে একদমই যে খেলতে পারবেন না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা প্রথম খেলার ক্ষেত্রে এখনও ৫০ ভাগ সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন শুরু করার আগে মাশরাফী নিজেই জানিয়েছিলেন তিনি পিঠের চোটে ভুগছেন। চোট সারলে অনুশীলনে ফিরতে চেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। 

Advertisement

বিগত কয়েকদিন ধরে আপন মনেই অনুশীলন করে যাচ্ছিলেন তিনি। ঝামেলা তৈরি হয়েছে আজ (মঙ্গলবার)।

এদিন সকাল সাড়ে ১০টায় অনুশীলন ছিল ঢাকার ক্রিকেটারদের। হালকা গা গরম করে বোলিং মার্কের দিকে ছুটে গেলেও তিনবার বল না ছুড়েই ফিরে এসেছেন। এরপর আর অনুশীলনে দেখা যায়নি তাকে। 

ম্যাশকে নিয়ে ঢাকার ফিজিও এনামুল হক বলেন, কোমরের পুরোনো ব্যথা থাকায় বোলিং করেননি মাশরাফী। তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। তার খেলা না খেলা নির্ভর করছে ব্যথা মুক্ত হওয়ার ওপর, ফিট থাকার ওপর। এক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ব্যথামুক্ত হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরো বলেন, আসলে নো বল বোঝার জন্য লং রানআপে বোলিংয়ের চেষ্টা করেছিলেন মাশরাফী। কিন্তু ব্যথা থাকায় শেষ পর্যন্ত আর পারেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!