ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরিজ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ২২ জানুয়ারি ২০২২
সিরিজ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত
ভারত দল

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টের পর এবার ওয়ানডে সিরিজও হেরেছে ভারত। টানা দুই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করে নিয়েছে প্রোটিয়ারা। এমতাবস্থায় সিরিজের শেষ ম্যাচের আগে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে টিম ইন্ডিয়া।

শুক্রবার পার্লের বোল্যান্ড পার্কে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের দেওয়া ২৮৮ রানের লক্ষ্যে প্রোটিয়ারা পৌঁছে যায় ১১ বল হাতে রেখেই।

এ ম্যাচে ওপেনার জানেমান মালান ৯১ রানের ইনিংস খেলেছেন। অপর ওপেনার কুইন্ট ডি কক খেলেন ৬৬ বলে ৭৮ রানের ইনিংস। এই দুজনের ব্যাটেই জয়ের পথে অনেকটা এগিয়ে যায় স্বাগতিকরা। অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে ৩৫ রান।

Advertisement

শেষ দিকে এইডেন মার্করাম ও রাসি ভান ডার ডুসেন দুজনই ৩৭ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ, শার্দূল ঠাকুর ও যুবেন্দ্র চাহাল একটি করে উইকেট নেন।

এর আগে, টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৭ রান করে ভারত। ৭১ বলে ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন তরুণ ব্যাটার রিশাভ পান্ট। তবে এ ম্যাচে রানের খাতা খুলতে পারেননি বিরাট কোহলি।

ওপেনিংয়ে নেমে অধিনায়ক লোকেশ রাহুল করেছেন ৫৫ রান। এছাড়া শার্দূল ঠাকুর অপরাজিত ৪০ রান করেন। প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি নেন ২টি উইকেট।

এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। সেই ম্যাচে হারলে হোয়াইটওয়াশের লজ্জা পাবে ভারত।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!