[ খেলা ]
জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে ফিল্ডিংয়ে খুলনা
বিপিএলের লোগো
নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখলেও পরের ম্যাচেই জয় পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে খুলনা টাইগার্স প্রথম ম্যাচেই তুলে নিয়েছে দাপুটে জয়। এমতাবস্থায় জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য মুখোমুখি হয়েছে দুই দল।
মাঠের লড়াই শুরুর আগে টস পর্ব। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।
চলতি আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে আগে ব্যাটিং করে ১২৫ রান করতে পারে তারা। এরপর রান তাড়া করতে নেমে মাত্র ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
.png)
দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম। এবার আগে ব্যাট করে মেহেদী মিরাজের দল সংগ্রহ করে ১৬১ রান। জবাবে ১৩১ রানে গুটিয়ে যাত ঢাকা। ফলে ৩০ রানের স্বস্তির জয় পায় চট্টগ্রাম।
অন্যদিকে আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হয় খুলনা টাইগার্স। এদিন ঢাকা আগে ব্যাটিং করে ১৮৩ রান সংগ্রহ করে। পাঁচ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় খুলনা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!