ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনার ডাগ আউটে থাকতে পারছেন না স্কালোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ২৭ জানুয়ারি ২০২২
আর্জেন্টিনার ডাগ আউটে থাকতে পারছেন না স্কালোনি
লিওনেল স্কালোনি

করোনায় আক্রান্ত হওয়ায় চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার ডাগ আউটে থাকতে পারছেন না কোচ লিওনেল স্কালোনি।

এক সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, তার সহকারী ওয়াল্টার স্যামুয়েল ও রবার্তো আয়ালা ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন। এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। তবে চিলি এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।

স্কালোনি বলেছেন, আমি সুস্থ আছি। কিন্তু পিসিআর পরীক্ষায় এখনো পজিটিভ এসেছে।

Advertisement

করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও পর্যাপ্ত ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় সুপারস্টার লিওনেল মেসি খেলতে পারছেন না। তার স্থানে মূল একাদশে পাওলো দিবালাকে নামানোর ইঙ্গিত পাওয়া গেছে।

এ বিষয়ে স্কালোনি বলেন, কোভিড আক্রান্ত হবার পর আমি মেসির সঙ্গে কথা বলেছি। ভাইরাসটি তাকে ভালভাবেই আক্রান্ত করেছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো সে সুস্থ হয়ে উঠেছে। তাকে আক্রান্ত করা ভ্যারিয়েন্টটি মোটেই ভাল ছিল না।

করোনা ভাইরাসে চিলিও ক্ষতিগ্রস্থ হয়েছে। এরই মধ্যে দলের দুই ডিফেন্ডার মরিসিও ইসলা ও ফ্রান্সিসকো সিয়েরাল্টা ও উইঙ্গার জিন মেনেসেস করোনায় আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!