এ বছর না খেললেও, ২০২৩ ও ২০২৪ সালে খেলার লক্ষ্য নিয়েই এবারের মেগা নিলামে আর্চারের নাম দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
প্রথমে এই মৌসুমে অংশ নিতে চাননি আর্চার। তবে ইসিবি জানিয়েছে, ২০২৩ এবং ২০২৪ মৌসুমে খেলবেন আর্চার। এজন্য নিলামে আর্চারের নাম পাঠানো হয়েছে। নিলামে আর্চারের ভিত্তিমূল্য দুই কোটি রুপি।
.png)
ইনজুরির কারণে গেল বছরের আইপিএলে খেলতে পারেননি আর্চার। যে কারণে বছর আর্চারকে ছেড়ে দেয় রাজস্থান রয়্যালস।
ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে বেশক’টি সিরিজে খেলতে পারেননি তিনি। গত বছরের মার্চে আহমেদাবাদে ভারতের বিপক্ষে টেস্টই ছিলো আর্চারের সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এরপর কনুইয়ের ইনজুরিতে মাঠ থেকে ছিটকে পড়েন তিনি। জুলাইয়ে কাউন্টি দিয়ে মাঠে ফিরলেও, আবারও পুরনো মাথাচাড়া দিয়ে ওঠে।
ফলে জুলাই থেকে কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন না আর্চার। এ সময় আইপিএল, টি-২০ বিশ্বকাপ ও অ্যাশেজের মত সিরিজে অংশ নিতে পারেননি এই পেসার। এমন বড়-বড় সিরিজে খেলতে না পেরে হতাশ তিনি।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের পঞ্চদশ আসরের নিলাম।
মেগা নিলামো জন্য মোট ৫৯০ ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। ৫৯০ ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২২৮ জনের। ৩৫৫ ক্রিকেটার রয়েছেন যারা এখনও আন্তর্জাতিক অঙ্গনে খেলেননি। আইসিসির সহযোগি দেশের ৭ ক্রিকেটারও রয়েছেন সেই তালিকায়।
৫৯০ জনের চূড়ান্ত তালিকায় ৩৭০ জন ভারতীয়, ২২০ জন বিদেশী ক্রিকেটার আছেন। সবচেয়ে বেশি ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে। এরপর ৩৪ জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ও ৩৩ জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার।