ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রিসি জেমস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২২
ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রিসি জেমস
রিসি জেমস

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না ডিফেন্ডার রিসি জেমসের। চেলসি বস থমাস টুখেল এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৯ ডিসেম্বর স্ট্যামফোর্ড ব্রীজে ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন জেমস।আজ এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লাইমাউথের বিপক্ষে ম্যাচে পরপরই ক্লাব বিশ্বকাপ খেলতে আবু ধাবিতে উড়ে যাবে ব্লুজরা। 

আগামী ৯ ফেব্রুয়ারি ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে মাঠে নামবে টুখেলের দল। অনুশীলনে না থাকায় রিসি দলের সঙ্গে আবু ধাবি যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন টুখেল।

Advertisement

তবে কবে নাগাদ রিসি মাঠে ফিরতে পারেন এ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি টুখেল। এ সম্পর্কে তিনি বলেন, পরীক্ষার মাধ্যমে জানা গেছে ইনজুরির মাত্রাটা গুরুতর। আর এ কারণেই আমাদের ধৈর্য্য ধরতে হবে। হ্যামস্ট্রিং ইনজুরির বিষয়টি সবসময়ই কিছুটা ভিন্ন।

ইনজুরিতে থাকায় শনিবারের ম্যাচের জন্য রুবেন লফতাস-চিককে পাচ্ছেন না টুখেল। এছাড়া ক্রিস্টিয়ান পুলিসিচ ও থিয়াগো সিলভা আন্তর্জাতিক ম্যাচ খেলতে নিজ নিজ জাতীয় দলের সাথে থাকায় চেলসির হয়ে মাঠে নামতে পারছেন না।

হাঁটুর ইনজুরির কারণে বেন চিলওয়েলের মৌসুম শেষ হয়ে গেছে। রিসি জেমন প্রায়ই হ্যামস্ট্রিং ইনজুরির সমস্যায় ভুগছেন। কিন্তু তা সত্বেও চেলসি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোন উইং-ব্যাককে দলে ভেড়াতে ব্যর্থ হয়েছে।

এদিকে বৈচিত্রপূর্ণ ব্রাজিলিয়ান কেনেডি ধারে ফ্লামেঙ্গোতে খেলার পর আবারো দলে ফিরেছেন। কিন্তু লিঁওতে ধারে থাকা অপর খেলোয়াড় এমারসন পালেমেইরিকে ফিরিয়ে আনতে পারেনি চেলসি। ট্রান্সফার উইন্ডোতে ব্যর্থতার জন্য অবশ্য কোন ধরনের হতাশা প্রকাশ করেননি টুখেল। বরং বর্তমান দলের ওপরই আস্থা রাখতে চান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!