ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চেলসিকে হারিয়ে শিরোপার পথে আরো এগিয়ে ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ১৬ জানুয়ারি ২০২২
চেলসিকে হারিয়ে শিরোপার পথে আরো এগিয়ে ম্যান সিটি
ম্যানচেস্টার সিটি দল

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলের লড়াই যেমন হওয়ার ছিল তেমনই হয়েছে। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে ছিল না উত্তেজনার কমতি। তবে সব ছাপিয়ে আলো কেড়ে নিলেন কেভিন ডি ব্রুইনা। তার একমাত্র গোলে ব্লুজদের হারিয়ে শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেছে সিটিজেনরা।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের পর প্রিমিয়ার লিগ সেরার দৌড়ে দুইয়ে থাকা চেলসি থেকে ১৩ পয়েন্ট এগিয়ে থাখল পেপ গার্দিওলার শিষ্যরা। লিগে এটি দলটির টানা ১১ জয়।

ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সিটি। প্রথম ৪০ মিনিটের আগে ৫টি কর্নার আদায় করে নেয় তারা। কিন্তু লক্ষ্যে প্রথম শট নেয় ৪০তম মিনিটে এসে। চেলসির সীমানায় মাতেও কোভাচিচের শটে বল সতীর্থের পায়ে লেগে পেয়ে যান জ্যাক গ্রিলিশ। বক্সে ঢুকে শট নেন ইংলিশ মিডফিল্ডার। কিন্তু দারুণ দক্ষতায় সেটা ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

Advertisement

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য এগিয়ে যেতে পারত চেলসি। এনগোলো কন্তের পাস ধরে গোলরক্ষককে একা পেয়েছিলেন রোমেলু লুকাকু। তবে তার কোনাকুনি জোরালো শটটি ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন এডারসন।

৬৩তম মিনিটে গ্রিলিশকে ফাউল করলে ফ্রি কিক পায় চেলসি। বাঁ দিক থেকে কিছুটা বাঁকানো শটে গোলের চেষ্টা করেন কেভিন ডে ব্রুইনা। কিন্তু সেটা ঠেকিয়ে দেন কেপা। সাত মিনিট পর আর ওই সুযোগ দেননি ডি ব্রুইনা। জোয়াও কানসেলোর পাস ধরে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে কন্তের চ্যালেঞ্জ এড়িয়ে বক্সের বাইরে থেকে নেয়া শটে গোল করেন তিনি।

৮৩তম মিনিটে দারুণ সুযোগ পেয়ে কিন্তু উড়িয়ে মেরে হতাশ করেন তরুণ মিডফিল্ডার ফোডেন। ২২ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে সিটি। শেষ ছয় রাউন্ডে মাত্র একটি জয় পাওয়া চেলসির পয়েন্ট ৪৩।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!