গত গ্রীষ্মে দলের প্রাণভোমরা লিওনেল মেসি ও ফরাসি তারকা আন্তোনিও গ্রীজম্যানের প্রস্থানের পর থেকেই আক্রমণভাগ নিয়ে সন্তুষ্ট হতে পারেনি কাতালান জায়ান্টরা।
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর সুবিধাকে তাই শতভাগ কাজে লাগিয়ে প্রিমিয়ার লিগ থেকে তিনজন ফরোয়ার্ডকে কিনে নিয়েছে বার্সা। এর মধ্যে ফ্রি এজেন্টে দলে এসেছেন আর্সেনালের তারকা স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াং। এছাড়াও উল্ফস থেকে ধারে ছোটবেলার ক্লাবে ফিরেছেন অ্যাডামা ট্রায়োরে ও ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনার টিকিট কেটেছেন ফেরান তোরেস।
.png)
এরই মধ্যে বার্সেলোনার হয়ে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন তোরেস। অ্যাথলেটিকোর বিপক্ষে অভিষেকের অপেক্ষায় রয়েছেন অবামেয়াং ও ট্রায়োরে।
বার্সেলোনা ইয়ুথ একাডেমি থেকে উঠে আসা ট্রায়োরে বলেন, আশা করছি রোববার আমি মাঠে নিজের প্রতিভা প্রমান করতে পারবো। আমি এখানেই বড় হয়েছি। যে কারণে এখানকার পরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা অন্যদের তুলনায় আমার অনেক বেশী। আমি অন্য একটি লিগে খেলে এসেছি যেখানে ফুটবলটা অনেক বেশী শারিরীক ও দ্রুতগতির। কিন্তু আমি কখনই বার্সেলোনার স্বাদটা ভুলিনি।
এখন কোচ জাভি হার্নান্দেজের উপর নির্ভর করছে কিভাবে তিনি নতুনদের কাজে লাগাবেন। ইনজুরির কারণে মেমফিস ডিপে ও আনুস ফাতি না থাকায় নতুনদের ওপরই শতভাগ নির্ভর করতে হবে জাভিকে। রিয়াল মাদ্রিদের সাথে লিগে সবচেয়ে সম্ভাবনাময় আক্রমণভাগ নিয়ে এখন আশাবাদী বার্সেলোনা। আর তার উপর ভর করে টেবিলের পঞ্চম স্থান থেকে এখন উপরে উঠে আসাই মূল লক্ষ্য।
আক্রমণভাগ নিয়ে এখন আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে জাভিকে। আট গোল করে বার্সেলোনাকে নেতৃত্ব দিচ্ছেন ডিপে। ১৯ বছর বয়সী ফাতিকে ক্লাবের ভবিষ্যতের মূল ভরসা হিসেবে ইতোমধ্যেই বিবেচনা করা হচ্ছে। পেশীল ইনজুরির কারনে উভয় বিশ্রামে রয়েছেন। তাদের পরিবর্তে বার্সেলোনার ইয়ুথ দল থেকে বেশ কিছু নতুন খেলোয়াড়কে সিনিয়র দলে ডাকা হয়েছিল।
যাদের মধ্যে ফেরাস জুটগালা, আবদে এজাজুলি ও ইলিয়াস আকোমাখ অন্যতম। সাথে অভিজ্ঞ লুক ডি জংতো ছিলেনই। শেষ পর্যন্ত খেলার সুযোগ পাওয়া ডাচ তারকা ডি জং এই সুবিধাটাকে পুরোপুরি কাজে লাগিয়ে চার ম্যাচে তিন গোল করেছেন।
এরপরেও ক্লাব মনে করেছে আক্রমণভাগে জাভির আরো বেশি অস্ত্রের প্রয়োজন রয়েছে। বিশেষ করে তারকা স্ট্রাইকার ওসমানে ডেম্বেলের সাথে চুক্তি নবায়নের ব্যর্থতার পর এই প্রয়োজন আরো বেশী করে সামনে চলে আসে। ডেম্বেলের ওপর জাভি অনেক বেশী ভরসা করেছিলেন।
জানুয়ারিতে ডেম্বেলের সাথে চুক্তি নবায়নের সব চেস্টা ব্যর্থ হয়ে যায় বার্সার। গ্রীষ্মে দল ছাড়ার দ্বারপ্রান্তে থাকা ডেম্বেলেকে এখন আর মাঠে নামাবেন কিনা তা নিয়ে জাভির মনে প্রশ্ন জাগতেই পারে। দুই রাউট উইং তোরেস ও ট্রায়োরে দলে এসে পড়ায় ডেম্বেলে অধ্যায় শেষ ধরেই নেয়া যায়।
গত মৌসুমে ক্যাম্প ন্যুতে যখন বার্সেলোনার মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিকো, ঐ ম্যাচটিতে শিরোপা নির্ধারনের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়েছিল। আর সেটা জয় করে অ্যাথলেটিকোই শেষ পর্যন্ত শিরোপ জিতেছিল।
এবার মূল লক্ষ্য চতুর্থ স্থানে থাকা অ্যাথলেটিকোকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের জায়গা করে নেবার পথে একধাপ এগিয়ে যাওয়া। পঞ্চম স্থানে থাকা বার্সেলোনা মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে অ্যাথলেটিকো মিডফিল্ডার ড্যানিয়েল ওয়াসকে ভ্যালেন্সিয়া থেকে ও লেফট ব্যাক রেইনিলডোন মানডাভাবে লিলি থেকে উড়িয়ে এনেছে। তাদের কাছে রক্ষনভাগকে শক্তিশালী করা এই মুহূর্তে জরুরী ছিল।
১৪ পয়েন্ট এগিয়ে লা লিগা টেবিলে দাপটের সাথে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।