ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডি জংয়ের শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ২৪ জানুয়ারি ২০২২
ডি জংয়ের শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার জয়
ফ্রেংকি ডি জং

ফ্রেংকি ডি জংয়ের একমাত্র গোলে লা লিগায় আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়েছে বার্সেলোনা।

মেন্ডিজোরোজাতে ৮৭ মিনিটে ডি জংয়ের গোলে বার্সেলোনার জয় নিশ্চিত হয়। পারফরমেন্সের দিক থেকে তেমন একটা ভাল কিছু না দেখালেও অন্তত মূল্যবান তিন পয়েন্ট তো সংগ্রহ করেছে কাতালান জায়ান্টরা।

মৌসুমের এই পর্যায়ে এসে ক্লাবটির সামনে এখন শুধুই শীর্ষ চারের অবস্থান নিশ্চিত করার লক্ষ্য। এই জয় কিছুটা হলেও সেই স্বপ্ন পূরনে সহায়তা করবে।

Advertisement

চতুর্থ স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে এক পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা এখনো পঞ্চম স্থানেই রয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি ক্যাম্প ন্যুতে এই দুই দল মোকাবেলা করবে।

ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, রিয়াল মাদ্রিদের  বিপক্ষে সুপার কাপের সেমিফাইনালে পরাজয়ের পরও আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু আজ জয়ী হয়েও আমরা মোটেই সন্তুষ্ট হতে পারিনি।

তিনি আরো বলেন, এখনো আমরা লড়াইয়ে টিকে রয়েছি। এই ম্যাচের ফলাফল আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।

আলাভেসের মাঠে প্রথম গোলের সুযোগটি পেয়েছির স্বাগতিকরা। কিন্তু পেনে পোনসের প্রচেষ্টাটি দারুনভাবে রুখে দেন বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান।

লুক ডি জং বার্সার হয়ে একটি সুযোগ নষ্ট করার পর জোসেলুর হেড আলাভেসকে এগিয়ে দিতে পারেনি। ৮৭ মিনিটে আর কোন ভুল করেননি ডি জং। ফেরান টোরেসের সহায়তায় ডাচ এই মিডফিল্ডার বার্সেলোনাকে স্বস্তির জয় উপহার দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!