ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শ্বশুরবাড়ি সিলেটে গিয়ে সেখানের ভাষা শিখছেন মঈন আলি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ৬ ফেব্রুয়ারি ২০২২
শ্বশুরবাড়ি সিলেটে গিয়ে সেখানের ভাষা শিখছেন মঈন আলি
ইংলিশ অলরাউন্ডার মঈন আলি -সংগৃহীত

ইংলিশ অলরাউন্ডার মঈন আলি বাংলাদেশের জামাই। বাংলাদেশি বংশোদ্ভূত ফিরোজা হোসেনকে বিয়ে করেছেন মঈন। তার শ্বশুরবাড়ি সিলেট। তবে ক্রিকেটীয় ব্যস্ততার কারণে কখনোই আসা হয়নি সিলেটে। এবার বিপিএল খেলতে এসে সে সুযোগ হয়েছে। সিলেটে পা রেখে শ্বশুর বাড়িরি এলাকার ভাষা শেখা শুরু করেছেন এ ইংলিশ অলরাউন্ডার।

রোববার সিলেটে নিজ দল কুমিল্লার ভিক্টোরিয়ান্সের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে মঈন বলেন, আমি কিছু সিলেটি শব্দ জানি। আরো কিছু জানতে পারলে খুশি হতাম। আশা করছি নতুন কিছু শব্দ শিখতে পারব। হোটলে যারা আছে তারা আমার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলে। এজন্য আমাকে চেষ্টা করে শিখতে হবে।

পাকিস্তানি বংশোদ্ভূত এ ইংলিশ বলেন, বাংলাদেশ আমার বাড়ি, পাকিস্তান আমার বাড়ি।  ইংল্যান্ড বাড়ি। জায়গাগুলো আমার কাছে একই। আমার শ্বশুর এখানে আছেন। তাদের প্রতি আর সিলেটের প্রতি আমার শ্রদ্ধা। তারা সব সময় বলে, চলো সিলেটে যাই। কিন্তু কোনোভাবেই পারি না। এখন এখানে আসতে পেরে ভালো লাগছে। আমি খুব খুশি।

Advertisement

মঈনের স্ত্রী ফিরোজা হোসেনের জন্ম-বেড়ে ওঠা দুটিই ইংল্যান্ডে হলেও তার বাপের বাড়ি সিলেটে। এক সময় সিলেট শহরের পীর মহল্লা এলাকার বাসিন্দা ছিলেন ফিরোজার বাবা এম হোসেন ও তার স্ত্রী। এরপর সপরিবারে ইংল্যান্ডে থিতু হন। সেখানেই জন্ম ফিরোজার। মঈন বাংলাদেশে আসায় ফিরোজাও দেশে আসার সুযোগ পেয়েছেন।

মঈন বলেন, আমার স্ত্রী এখানে এসেছে। তার বোন, জামাইসহ সবাই ঢাকায়, দুইদিনের মধ্যে সিলেটে আসছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!