ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এক ম্যাচ নিষিদ্ধ হলেন ইন্টার কোচ ইনজাগি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২২
এক ম্যাচ নিষিদ্ধ হলেন ইন্টার কোচ ইনজাগি
সিমোনে ইনজাগি

মিলান ডার্বিতে পরাজয়ের পর মাঠ থেকে বেরিয়ে যাবার সময় রেফারি মার্কো গুইডার সঙ্গে বিতর্কে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাগি।

সিরি আ এক বিবৃতিতে ইনজাগির এই শাস্তির কথা নিশ্চিত করেছে। একই সঙ্গে তাকে ১৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। শনিবার সান সিরোতে সিরি আ লিগের শীর্ষে থাকা ইন্টার নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে। ম্যাচটির পরপরই সান সিরোর চেঞ্জিং রুমের কাছে রেফারিকে উদ্দেশ্য করে অশোভন উক্তি করেছিলেন ইনজাগি।

৭০ মিনিটে অলিভার জিরুডের গোলে সমতা ফিরিয়েছিল মিলান। কিন্তু ইনজাগি মনে করেন তার আগে অ্যালেক্সিস সানচেজ ফাউলের শিকার হয়েছিলেন।

Advertisement

এই পরাজয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা নাপোলি ও মিলানের থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার। এদিকে ইনজুরি টাইমে মিলানের লেফট-ব্যাক থিও হার্নান্দেজ লাল কার্ড পেয়েছিলেন। 

ম্যাচ শেষের আগে থেকে দায়িত্বপ্রাপ্ত রেফারি ও অফিসিয়ালদের সঙ্গে বারবার বিরোধে জড়িয়ে পড়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইন্টার ডিফেন্ডার আলেহান্দ্রো বাস্তোনি। একইসঙ্গে তাকে ৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। এদিকে লাল কার্ড পাওয়া হার্নান্দেজকে জরিমানা করা হয়েছে ১০ হাজার ইউরো।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!