ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কিছুটা আগে ভাগেই জাতীয় দলকে বিদায় জানালেন জিয়েখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২২
কিছুটা আগে ভাগেই জাতীয় দলকে বিদায় জানালেন জিয়েখ
হাকিম জিয়েখ

মাত্র ২২ বছর বয়সেই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চেলসি ফরোয়ার্ড হাকিম জিয়েখ। ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো যদি খেলার সুযোগ পায় তবে সেখানে দেখা যাবে না এই তরুন ফরোয়ার্ডকে।

কোচ ভাহিদ হালিলহোডিচের বিবেচনায় আফ্রিকান নেশন্স কাপের স্কোয়াড থেকে বাদ পড়ার কারণেই জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন জিয়েখ।

জাতীয় দলের কোচের সঙ্গে জিয়েখের দ্বন্দ্বটা পুরোনো। গত বছর জুনে প্রীতি ম্যাচে ইনজুরির দোহাই দিয়ে হালিলহোডিচ জাতীয় দলে জিয়েখকে সুযোগ দেননি। তখনই কোচের সঙ্গে বিতর্ক শুরু হয় জিয়েখের।

Advertisement

ঐ সময় জিয়েখ ইনজুরির বিষয়টি অস্বীকার করেছিলেন। এ কারণে ক্যামেরুনে আফ্রিকান নেশন্স কাপের দলে তাকে রাখা হয়নি। একইসঙ্গে মার্চে কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বেও জিয়েখকে না রাখার ইঙ্গিত দিয়েছেন হালিলহোডিচ।

এ সম্পর্কে গণমাধ্যমে জিয়েখ বলেছেন, আমি আর কখনই জাতীয় দলে ফিরবো না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এখন শুধুমাত্র ক্লাব ফুটবলের উপর জোড় দিতে চাই।

তিনি আরো বলেন, কোচ যা সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আমার শ্রদ্ধা রাখতে হবে। কিন্তু যখন সেটা মিথ্যার উপর গড়ে ওঠে তখন আসলে আর কিছুই করা থাকে না। আমার কাছে এখন সব বিষয় স্পষ্ট।

নেদারল্যান্ডের জন্ম নেয়া জিয়েখ সেখানকার জাতীয় জুনিয়র দলে খেলেছেন। কিন্তু  ২০১৫ সালে তিনি মরক্কোতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জাতীয় দলের জার্সি গায়ে জিয়েখ এ পর্যন্ত ৪০ ম্যাচে ১৭ গোল করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!