ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০ থেকে অবসর নয়, সাময়িক বিরতিতে তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৬, ২৭ জানুয়ারি ২০২২
টি-২০ থেকে অবসর নয়, সাময়িক বিরতিতে তামিম
তামিম ইকবাল

দেশের ক্রিকেট পাড়ায় বিগত কয়েকদিন ধরেই গুঞ্জন, আন্তর্জাতিক টি-২০ থেকে অলিখিত অবসর নিয়ে নিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তবে অবসর নয়, সাময়িক বিরতিতে যাচ্ছেন বলে জানিয়েছেন তামিম নিজেই।

তামিমের অবসর ইস্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে বলা যায় তোলপাড় চলছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বয়ং সাংবাদিকদের কাছে জানিয়েছিলেন, তামিম আর টি-২০ খেলতে চায় না।

এরপর থেকেই গুঞ্জন, তামিম যে কেনো সময় আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করতে পারেন। তবে বাস্তবে এমন কিছু হচ্ছে না।

Advertisement

গত কয়েকদিন ধরেই দফায় দফায় তামিমের সঙ্গে বৈঠক করেছেন বিসিবির কর্তারা। তাকে সিদ্ধান্ত পাল্টানোর অনুরোধ করা হয়েছে বারবার। তামিম তবু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।

শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসা গেছে বলে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। সেই সূত্রমতে, তামিম ইকবাল আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিচ্ছেন না। বরং তিনি চলতি বছরে এই ফরম্যাট থেকে সাময়িকভাবে ছুটি নিচ্ছেন!

জানা গেছে, ২০২২ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তামিম এই ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। চলতি বছর বাংলাদেশের বেশ কিছু টেস্ট আর ওয়ানডে ম্যাচ আছে। তামিম টি-২০র বদলে এই দুই ফরম্যাটে জোর দেবেন।

এ বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ শুরু হবে। সেই আসরের পর বিসিবি যদি মনে করে তামিম টি-২০ খেলতে পারবেন, তাহলে তামিম নাকি এই ফরম্যাটে আবার ফিরতেও পারেন। আজ বৃহস্পতিবার বিকালের সংবাদ সম্মেলনে তামিম এমন কিছুই ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!