ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিম-রিয়াদের সঙ্গে বোঝাপড়া: যা বললেন মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭, ৩ জানুয়ারি ২০২২
তামিম-রিয়াদের সঙ্গে বোঝাপড়া: যা বললেন মাশরাফী
মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত খেললেও টি-২০ ফরম্যাটে সেই ২০১৭ সালের এপ্রিল থেকে জাতীয় দলের সঙ্গে নেই মাশরাফী বিন মোর্ত্তজা। শ্রীলংকার বিপক্ষে সেই সফর শেষে আর লাল-সবুজ জার্সি গায়ে টি-২০ খেলেননি তিনি। তবে জাতীয় দল থেকে সড়ে দাঁড়ালেও বিপিএলের প্রতি আসরই খেলেছেন নড়াইল এক্সপ্রেস।

বিপিএলের এবারের আসরে ঢাকার হয়ে খেলবেন মাশরাফী। তার সঙ্গে আছেন ‘পঞ্চ পান্ডবের’ আরো দুই সদস্য তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকেই বলছেন, এক দলে তিন বড় নাম থাকায় তাদের মাঝে বোঝাপড়ার সমস্যা থাকতে পারে। 

তবে তামিম ও রিয়াদের সঙ্গে বোঝা পড়ায় কোন সমস্যা হবে না বলে মনে করেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। এ বিষয়ে মাশরাফী বলেন, ‘এখানে অবাক হবার কিছু নেই, ওদের সাথে আমি নতুন না। তিন জন একসঙ্গে খেলব, আমাদের বোঝাপড়া মুখস্থ। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর চ্যাম্পিয়নের বিষয়টা কেউ জানে না।’

Advertisement

দেশের তিন শীর্ষ তারকা এক দলে থাকায় অনেকেই ঢাকাকে এখনই শিরোপার ক্ষেত্রে বেশ এগিয়ে রাখছেন। তবে নাম-ডাককে খুব বড় করে দেখতে নারাজ মাশরাফী। নিজের নাম নয়, বরং মাঠের পারফরম্যান্সটাকেই বড় বলছেন তিনি।

মাশরাফী বলেন, আমাকে নিয়ে যারা বলছে আমি তো ২০১৭ থেকেই টি-২০তে নেই। ইটস নট এবাউট নেইম, ইটস হাউ এবাউট প্লে ইন দ্য গ্রাউন্ড। তামিম তো বিশ্বকাপে খেলেনি, কিন্তু তামিম অনেক বড় একটা নাম দেশের ক্রিকেটে। বাট কতটুকু ইমফ্যাক্ট থাকবে সেটা মাঠের ক্রিকেটে বোঝা যাবে।

এরপর তিনি বলেন, আর মাহমুদউল্লাহ ডিফারেন্ট কেইস, সে এখন দলের অধিনায়ক। তাছাড়া দেশের টি-২০তে ওয়ান অব দ্য বেস্ট পারফর্মার। আমি মনে করি যে নাম খুব একটা ম্যাটার করে না, করেওনি, কোনো দিন করবেও না। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটে তামিম, আমি খেলেছি, সেই নাম যদি বলতে চান সেটা ডিফারেন্ট বাট, অন ফিল্ড ক্রিকেটে এটা মেটার করে না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!