ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঢাকার নেতৃত্ব কে দেবে জানালেন তামিম (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৮, ২৭ ডিসেম্বর ২০২১
ঢাকার নেতৃত্ব কে দেবে জানালেন তামিম (ভিডিও)
মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার। যেখানে একই দলে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফী বিন মোর্ত্তজা। এমতাবস্থায় কে এই দলের অধিনায়জ হবে তা নিয়ে দেখা দিয়েছে জল্পনা-কল্পনা।

তবে এই দলের অধিনায়কত্ব রিয়াদই করবেন বলে মনে করেন তামিম। তিনি বলেন, এখানে কে নেতৃত্ব করবে এটা নিয়ে আসলে কোনো প্রশ্নই আসে না। আমাদের জাতীয় দলের টি-২০ অধিনায়ক রিয়াদ ভাই। কাজেই তিনি অবশ্যই নেতৃত্ব দেবেন। আমাদের কাজ হচ্ছে যতটুকু সম্ভব তাকে সাহায্য করা।

সবার আগে মাহমুদউল্লাহকেই দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেয় ঢাকা ফ্র্যাঞ্চাইজি। মুশফিক, সাকিব ও মাহমুদউল্লাহর সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলো আগেই ডিরেক্ট সাইনিং সম্পন্ন করলেও প্লেয়ার্স ড্রাফটের তালিকায় ছিল তামিম ও মাশরাফীর নাম। চাইলে ড্রাফট থেকে যেকোনো ফ্র্যাঞ্চাইজি তাদেরকে নিজ দলে ভেড়াতে পারত।

Advertisement

ডাক পেয়ে সবার আগে তামিমকে দলে ভেড়ায় ঢাকা। পরবর্তীতে মাশরাফিকেও দলে নেয়ার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। সর্বশেষ এই ক্রিকেটার একসঙ্গে খেলেছিলেন ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘ সময় পর মাশরাফী ও রিয়াদকে একই দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামিম ইকবাল।

তামিম বলেন, আমি, রিয়াদ ভাই, মাশরাফি ভাই- এক দলে খেলব, ব্যাপারটা খুবই রোমাঞ্চকর আমার কাছে। আমি নিশ্চিত দর্শকদের জন্যও এটি বড় জিনিস হবে। তবে দিনশেষে আমরা টুর্নামেন্টে ভালো করতে চাই। ড্রাফট যেভাবে হয়েছে তা নিয়ে আমরা খুশি, সন্তুষ্ট।

দল গড়া প্রসঙ্গে তামিম বলেন, একটা ব্যাপার মনে রাখতে হবে যে ড্রাফটের আগে হাতে খুবই কম সময় পেয়েছি। আমার কাছে মনে হয় ড্রাফট থেকে সেরা বিদেশি ক্রিকেটারদেরই নেওয়া হয়েছে।

এরপর তিনি বলেন, সাধারণত হয় কি আমরা তিনজন, তিন দলে থাকি। বাট ভাগ্যক্রমে আমরা এমনটা করে পেরেছি। আসলে ক্রিকেটে জয়-পরাজয় মুখ্য নয়, ক্রিকেট উপভোগ করাটাও গুরুত্বপূর্ণ জিনিস। যদি উপভোগ ব্যাপারটা না থাকে বিশ্বের যেকোনো ক্রিকেটারকে জিজ্ঞাসা করবেন ওরা আর খেলতে চাইবে না। ক্রিকেট উপভোগ করাটা অনেক গুরুত্বপূর্ণ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!