[ খেলা ]
দানি আলভেজের নিষেধাজ্ঞা নিয়ে আপিল করবে বার্সেলোনা
দানি আলভেজ
অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বুধবার লা লিগার ম্যাচে লাল কার্ড পেয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ। এই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিলের সিদ্ধান্ত নিয়েছে কাতালান জায়ান্টরা।
ক্যাম্প ন্যুর ম্যাচটিতে বার্সেলোনা ৪-২ গোলে জয়ী হয়। ৬৯ মিনিটে ইয়ানিক কারাসকোকে বাজেভাবে ট্যাকেলের অপরাধে সরাসরি লাল কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হন আলভেজ। মাঠ ছাড়ার আগে ৩৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান এক গোল করা ছাড়াও একটি গোলে অ্যাসিস্টও করেছেন।
এই ম্যাচে জয়ের মাধ্যমে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা। যদিও টেবিলের শীর্ষে থাকা চির প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের থেকে তারা ১৫ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে রয়েছে।
.png)
রোববার লিগের পরবর্তী ম্যাচে বার্সেলোনা এস্পানিয়লের মোকাবেলা করবে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!