ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আজও কেউ কিনল না সাকিবকে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২২
আজও কেউ কিনল না সাকিবকে
ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামের দ্বিতীয় ধাপেও সাকিব আল হাসানকে নেয়নি কোনো দল। রোববার ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামের দ্বিতীয় ডাকে তার নাম তোলা হয়। তবে তাকে কিনতে আগ্রহী ছিল না। বাংলাদেশি এই তারকার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি।

এর আগেও শনিবার ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে ১৯ নম্বর সিরিয়ালে সাকিব আল হাসানের নাম তোলা হয়। তবে তাকে কিনতে আগ্রহী ছিল না কেউ। 

এই নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার আছেন। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। নিলামের আগেই তিনজন করে খেলোয়াড়ের নাম জমা দিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

Advertisement

এবারের নিলাম অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস। এছাড়া ডিজনি-হটস্টারের অ্যাপে দেখা যাবে লাইভ। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয় অনুষ্ঠান। নিলাম শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে। 

নিলামের শুরুতেই মার্কি ক্রিকেটারদের মূল্য নির্ধারিত হয়েছে। যেখানে শ্রেয়াস আয়ার, রবীচন্দ্রন অশ্বিন, কুইন্টন ডি কক, মোহাম্মদ শামি, কাগিসো রাবাদা, শিখর ধাওয়ান, ফাফ ডু প্লেসি, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট ও প্যাট কামিন্সের সবাই দল পেয়েছেন।

মেগা অকশনের প্রথম দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ১৬১ জন ক্রিকেটারের নিলাম আয়োজন করা হবে। বাকি ক্রিকেটারদের নিলাম আয়োজন করা হবে পরের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি। 

এবারের নিলামে পুরোনো দলগুলোর কাছে রাইট টু ম্যাচ কার্ডটি থাকবে না। আইপিএলের আসন্ন মৌসুমে দুটি নতুন দল যোগ দিতে চলেছে। লক্ষ্মৗ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্সের এন্ট্রির পর গভর্নিং কাউন্সিল এই রাইট টু ম্যাচ কার্ডটি মেগা অকশনে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। এই কার্ড থাকলে নতুন দুটি দলকে ক্ষতির মুখে পড়তে হতো।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!