ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ সফরে আসা ৮ আফগান ক্রিকেটারের করোনা

স্পোর্টস প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ সফরে আসা ৮ আফগান ক্রিকেটারের করোনা
সংগৃহীত ছবি

বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের ৮ ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া দলের সাপোর্ট স্টাফের ৩ সদস্য ও এক ক্রিকেটারের স্ত্রীও করোনা পজিটিভ হয়েছেন।  

মঙ্গলবার বিসিবির একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত শনিবার ঢাকা পৌঁছায় আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। এরপর রবিবার ২৩ সদস্যের বহর যায় সিলেটে। সেদিনই করোনা পরীক্ষা করা হয় আফগানদের।

আরো পড়ুন> জামাল ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বাফুফে!

Advertisement

সোমবার জানা যায়, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে বেশ কয়েকজন আফগান করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার খবর এলো, সফরে থাকা ৮ ক্রিকেটারসহ ৩ সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তাদের প্রত্যেকে আইসোলেশনে আছেন।

তবে করোনা নেগেটিভ আসা দলের বাকি সদস্যরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন। বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।

ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। মার্চে হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!