ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেগেটিভ সাকিব, খেলবেন ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২২
নেগেটিভ সাকিব, খেলবেন ফাইনালে
সাকিব আল হাসান -সংগৃহীত

বিপিএল ফাইনালের ট্রফি উন্মোচন ও অফিসিয়াল ফটোসেশন অনুষ্ঠানে না এসে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে যাওয়া বিতর্কের জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির নিয়ম করোনার অনুযায়ী,দলের সঙ্গে যোগ দিতে হলে করোনা নেগেটিভ হতে হবে সাকিবকে। করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন সাকিব তাই তার আর বাঁধা নেই ফাইনালে খেলতে।

বিসিবির চিকিৎসক মনজুর ইসলাম বলেছেন, তিনি(সাকিব) বিসিবির কোভিড প্রটোকল মেনে হোটেলে ফিরেছেন। এসে যে করোনা পরীক্ষা করেছেন, তাতে নেগেটিভ হয়েছেন।

ফটোসেশন নিয়ে বেশ লুকোচুরি খেলা খেলেছিল সাকিবের দল ফরচুন বরিশাল।  তারা জানিয়েছিল, সাকিব নাকি পেটের পীড়ার কারণে আনুষ্ঠানিক ফটোসেশনে আসতে পারেননি।  পরে জানা গেছে। মাঠে না এসে সাকিব গিয়েছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। 

Advertisement

গতকাল বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সাকিব না থাকায় কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে বরিশালের পক্ষ থেকে যোগ দেন দলটির সহ-অধিনায়ক নুরুল হাসান। 

ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে সাকিবের না থাকা প্রসঙ্গে নুরুল বলেন, গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, করেছি। আমার কাছে যেটা মনে হয়, উনি (সাকিব) জিম বা অন্য কিছু করছে। যে কারণে হয়তো আসতে পারেননি। যে কারণে আমার এখানে আসা। আমার কাছে মনে হয়, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এর থেকে খুব বেশি আমি জানি না।

ঘণ্টাখানেক পর বরিশালের অনুশীলন শেষে দলটির কোচ খালেদ মাহমুদও সাকিবের না থাকার পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেননি। 

তিনি বলেছেন, আসলে তেমন কিছু না। কাল অনুশীলন করেছে। আজও জিম করেছে। আমি আসলে অনুশীলনে আসার জন্য সেভাবে বলিনি। সে তার খেলাটা জানে। পুরো বিপিএল যদি দেখেন, সাকিব ব্যাট করেছেন তিন থেকে চার দিন। নিজের মতো করে কাজ করেছে। আজ বললো ভালো লাগছে না, যাব না। আমি বলেছি ঠিক আছে।

এবারের বিপিএলে জৈব সুরক্ষাবলয় রাখেনি বিসিবি। ম্যানেজড ইভেন্ট এনভাইরনমেন্ট (এমইই) নামের করোনানীতিতে চলছে এবারের বিপিএল। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যর কথা ভেবে করোনানীতি কিছুটা শিথিল করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে যদি কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ টিম হোটেল ছাড়েন, তাকে করোনা নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!