ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের বিপক্ষে না খেলে পিএসএল খেলতে যাবেন রশিদ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশের বিপক্ষে না খেলে পিএসএল খেলতে যাবেন রশিদ!
রশিদ খান

তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল। আফগান তারকা ক্রিকেটার রশিদ খানও দলের সঙ্গে আছেন। তবে মাঠে অবশ্য সুবিধা করতে পারছে না রশিদের দল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়ে বসেছে তারা। 

এরই মধ্যে জানা গেছে, বাকি থাকা এক ওয়ানডে না খেলে পাকিস্তানে চলে যাবেন রশিদ। তার দল লাহোর কালান্দার্স গত রাতে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠে গেছে। পাক সংবাদ মাধ্যম জিও নিউজ জানাচ্ছে, তৃতীয় ওয়ানডে না খেলে রশিদ খান খেলবেন সেখানেই!  

রশিদের দল লাহোর গত রাতে ইসলামাবাদ ইউনাইটেডকে হারায়। এর মাধ্যমে দলটি পৌঁছে গেছে পাকিস্তান সুপার লিগের ফাইনালে। আগামীকাল রোববারের ফাইনালে দলটি খেলবে মুলতান সুলতানসের বিপক্ষে। 

Advertisement

এর আগে গত ২০ ফেব্রুয়ারি কালান্দার্সের এই অলরাউন্ডার পিএসএলের দল ছেড়ে বাংলাদেশে আসেন। যোগ দেন আফগান দলের ক্যাম্পে। বাংলাদেশে পা রাখার আগে লাহোর দল থেকে দারুণ এক বিদায়ী সংবর্ধনা পেয়েছিলেন তিনি। দল ছাড়ার আগে কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জড়িয়ে ধরেছিলেন তাকে।

রশিদ খান বাংলাদেশে সফররত আফগান দলের সঙ্গে যোগ দেওয়ার ফলে বিকল্প হিসেবে ফাওয়াদ আহমেদকে দলেও ভিড়িয়েছিল লাহোর। তবে এখন পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে, ফাইনালে খেলবেন রশিদ। সে খবর সত্যি হলে ফাওয়াদ আহমেদকে নিয়ে কী সিদ্ধান্ত নেবে লাহোর, এ বিষয়ে জানা যায়নি এখনো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রশিদ খান
লিংক সফলভাবে কপি হয়েছে!