ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৮, ১ মার্চ ২০২২
১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজের ম্যাচ
ফাইল ছবি

চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে জিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করার সূবর্ণ সুযোগ পেলেও তা হারায় টাইগাররা।

এবার ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররাদের বিপক্ষে ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে সফরকারী আফগানিস্তান। ম্যাচ দুটি যথাক্রমে ৩ মার্চ বৃহস্পতিবার এবং ৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের মত ঢাকার মাঠেও থাকবে দর্শকের উপস্থিতি। তবে ধারণসংখ্যার কত ভাগ দর্শক উপস্থিতি রাখা হবে, কত পরিমাণ টিকিট বাজারে ছাড়া হবে, সে ঘোষণা বিসিবির পক্ষ থেকে দেয়া হয়নি। যদিও চট্টগ্রামে ওয়ানডে শুরুর আগে বলা হয়েছিল ৫০ ভাগ দর্শককে খেলা দেখার সুযোগ দেয়া হবে।

Advertisement

সেই ঘোষণা ঢাকায়ও যদি বজায় থাকে, তাহলে হয়তো সর্বোচ্চ ১৫ হাজার টিকিট ছাড়া হতে পারে। সে যাই হোক, যে পরিমাণই টিকিট ছাড়ুক, তা পাওয়া যাবে বুধবার থেকে।

বিসিবি থেকে জানানো হয়েছে, ৫ ধরনের টিকিট ছাড়া হচ্ছে। টিকিটের মূল্য যথাক্রমে গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, উত্তর এবং দক্ষিণ স্ট্যান্ড ১৫০ টাকা। এছাড়া পূর্ব পাশের স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা।

বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!