ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যাট হাতে বাংলাদেশের ভালো শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ব্যাট হাতে বাংলাদেশের ভালো শুরু
ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ জিতলেই সফরকারীদের হোয়াইটওয়াশ করবে স্বাগতিক বাংলাদেশ। এ লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মাঠে নেমেছে টাইগাররা। আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের দলের শুরুটা হয়েছে দারুণ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে এক উইকেটে ৫৭ রান।

দিনের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচে অপরিবর্তিত একাদশেই নামে টাইগাররা। তবে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে আফগানিস্তানের একাদশে এসেছে একটি পরিবর্তন। সুযোগ পেয়েছেন গুলবাদিন নাইব, বাদ পড়েছেন ফরিদ আহমেদ মালিক।

Advertisement

বাংলাদেশের হয়ে তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস। দুজনের ব্যাটে ধীরে ধীরে এগোতে থাকে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লে থেকে তারা যোগ করেন ৪৩ রান। 

তবে দ্বিতীয় পাওয়ার প্লের একদম শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ফজল হক ফারুকির ইনসুইঙ্গারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ১১ রান করা তামিম। অন্যপ্রান্তে লিটন দাস ও সাকিব আল হাসান দলের ইনিংস এগিয়ে নিচ্ছেন। তারা অপরাজিত আছেন যথাক্রমে ৩০ ও ১০ রানে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!