ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনুশীলনে আহত মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৬, ২ মার্চ ২০২২
অনুশীলনে আহত মুশফিক
মুশফিকুর রহিম

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে আগামীকাল খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে নেটে ব্যাটিং করার সময় ডানহাতে চোট পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই নেট ছেড়েছেন তিনি।

মুশফিকের চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

আগামীকাল (বৃহস্পতিবার) দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।

Advertisement

বাংলাদেশের টি-২০ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!