ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাশরাফীকে টপকে যাবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৫, ১৭ মার্চ ২০২২
মাশরাফীকে টপকে যাবেন সাকিব
ফাইল ছবি

কাল থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে নামলেই মাশরাফী বিন মোর্ত্তজাকে টপকে যাবেন সাকিব আল হাসান।

দেশের হয়ে এখন পর্যন্ত সমান ২১৮টি করে ম্যাচ খেলেছেন দুই সাবেক অধিনায়ক মাশরাফি ও সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে হবে দেশের জন্য সাকিবের ২১৯তম ম্যাচ। তখন দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়বেন সাকিব।

দেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ২৩০টি। দ্বিতীয়স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২২২টি ম্যাচ খেলেছেন তামিম।

Advertisement

মাশরাফীকে সরিয়ে তামিমের পরের স্থানে বসার সুযোগ সাকিবের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!