কাতার বিশ্বকাপের জন্য ৩৬ জন রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে তিনজন নারী রেফারি।
তারা হলেন- ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ত, রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। তাছাড়া তিনজন নারী সহকারী রেফারিও থাকছেন এবারের বিশ্বকাপে।
.png)
এ ব্যাপারে ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কোল্লিনা বলেন, সবসময়ের মতো এবারও কোয়ালিটি ফার্স্ট মানদণ্ড ব্যবহার করেছি এবং নির্বাচিত ম্যাচ অফিশিয়ালরা বিশ্বজুড়ে উচ্চ পর্যায়ের রেফারিংয়ের প্রতিনিধিত্ব করে। আমরা পরিষ্কারভাবেই মানের ওপর জোর দিয়েছি, লিঙ্গের ওপর নয়।