ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম নারী রেফারি ক্যাথরিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৮, ২৮ মার্চ ২০২১
বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম নারী রেফারি ক্যাথরিন
ক্যাথরিন নেসবিট

পুরুষদের প্রাক বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়ছিল বারমুডা ও কানাডা। দুই দলের লড়াইয়ে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছেন ক্যাথরিন নেসবিট। 

ফিলাডেলফিয়া নিবাসী ৩২ বছর বয়স্ক নেসবিট ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত বারমুডা বনাম কানাডা ম্যাচে সহকারী রেফারির দায়িত্বে ছিলেন। তিনি বিশ্বের প্রথম নারী, যিনি পুরুষদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

নেসবিট সফলভাবে দায়িত্ব পালনের পর আমেরিকান ফুটবল সংস্থার প্রধান রিক এডি বলেন, ফিফা যেভাবে মহিলা রেফারিদের সুযোগ দিচ্ছে তা এক কথায় অসাধারণ। আশা করি ভবিষ্যতে পুরুষদের বিশ্বকাপেও অনেক মহিলা রেফারিকে দেখা যাবে।

Advertisement

গত মৌসুমে আমেরিকার মেজর লিগ সকারে ১৮টি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন নেসবিট। সেই প্রতিযোগিতার ফাইনাল সহ একাধিক ম্যাচে সহকারী রেফারি হিসেবে সাইড লাইনের বাইরে পতাকা হাতে কাজ করেছেন ৬ ফুট লম্বা এই নারী। 

এসবের বাইরে অতীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে কাজ করেও দক্ষতার পরিচয় দিয়েছেন নেসবিট। ফলে ২০১৬ সালে ফিফা ব্যাজ পান। এরপর সেই বছর অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ, ২০১৮ সালে অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ এবং ২০১৯ সালে মহিলা বিশ্বকাপে দুটো ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। 

ক্যাথরিন নেসবিট নিজের অগ্রযাত্রার বিষয়ে বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা সেই ছোটবেলা থেকে। ১৪ বছর বয়সে মাঠে যাতায়াত শুরু। এরপর ধীরে ধীরে সেটা জীবন ও জীবিকা হয়ে গেল। আমাকে সাহায্য করার জন্য ফিফা ও মেজর লিগ সকারের কর্তাদের অনেক ধন্যবাদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!