ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী রেফারি হিসেবে ইতিহাসের পথে মারিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৯, ৩ জুলাই ২০২২
নারী রেফারি হিসেবে ইতিহাসের পথে মারিয়া
মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতি

সিরি আ’র ইতিহাসে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতি।

শুক্রবার ১ জুলাই ইতালির শীর্ষ লিগের রেফারিং পুলে জায়গা করে নেন মারিয়া। ২০২২-২৩ মৌসুমের রেফারিং পুলে জায়গা নিয়ে প্রথমবারের মতো ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।

গত বছর প্রথম নারী রেফারি হিসেবে ইতালিয়ান কাপের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন মারিয়া। এবার আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পেলেন ৩১ বছর বয়সি রেফারি।

Advertisement

প্রাদেশিক ও আঞ্চলিক লিগ দিয়ে ২০০৭ সালে তার রেফারিংয়ের ক্যারিয়ার শুরু হয় । ২০১৫ সালে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সিরি ডি’তে। ২০২০ সালে সিরি সি’তে ম্যাচ পরিচালনা করেন।

একই বছর সিরি বি’তেও এক ম্যাচে রেফারি হিসেবে ছিলেন মারিয়া। এছাড়া উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুটি ম্যাচ পরিচালনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!