আইপিএলের প্রতিষ্ঠাতার ‘বেটার হাফ’ সুস্মিতা!
নিজ টুইটারে ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে প্রেমের ঘোষণা দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি।
প্রথম টুইটে তিনি দুজনের একান্ত সময়ের ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, পরিবারের সঙ্গে মালদ্বীপ এবং সার্ডিনিয়ায় ঘুরে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। মনে হচ্ছে যেন চাঁদে উঠে গিয়েছি।
সব টিক ছিল কিন্তু ‘বেটার হাফ’ কথাটাই যত গুঞ্জনের জন্ম দেয়। তারপরই নেটপাড়া গরম হতে থাকে। চারদিকে আলোচনা-সমালোচনা আর সবার আগ্রহ বাড়ে, বিয়েটাও কি সেরে ফেলেছেন দুজনে?
.png)
তবে পরের আরেক টুইটে সে গুঞ্জন উড়িয়ে দিলেন ললিত। না, বিয়ে করেননি। তবে শিগগিরই হয়ে যাবে সেটাও।
আইপিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত লেখেন, নতুন জীবন শুরু, তবে বিয়ে নয়, শুধু প্রেমই করছি আমরা। তবে সেটাও (বিয়ে) হবে একদিন।
আইপিএলের দুই মৌসুম পরই টাকার নয়ছয় করার অভিযোগ ওঠে ললিতের বিরুদ্ধে। ২০১০ সালে সেই তদন্ত যখন চলছিল তখনই ভারত ছাড়েন ললিত। এরপর থেকেই তিনি থিতু হন লন্ডনে।
১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন সুস্মিতা সেন। দুই বছর পর, ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে আগমন ঘটে তার। এরপর ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘ম্যায় হু না’র মতো ছবিতে অভিনয় করেন তিনি।
ডেইলি বাংলাদেশ/সালি