ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অন্তরঙ্গ ছবির মাধ্যমে সম্পর্কের জানান দিলেন সুস্মিতা ও মোদী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬, ১৫ জুলাই ২০২২
অন্তরঙ্গ ছবির মাধ্যমে সম্পর্কের জানান দিলেন সুস্মিতা ও মোদী 
অভিনেত্রী সুস্মিতা সেন ও ললিত কুমার মোদী

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে অন্তরঙ্গ ছবি টুইটারে পোস্ট করেছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত কুমার মোদী। তিনি ঘোষণা দেন ‘নতুন জীবন’ শুরু করার। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) ললিত কুমার মোদী এক টুইটে সুস্মিতা সেনকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি মালদ্বীপে দুজনের ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি। টুইটে ললিত কুমার মোদী লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে, আর অর্ধাঙ্গী সুস্মিতাকে নিয়ে কী বলব…নতুন শুরু, নতুন পরিবার… স্বপ্নের দেশে আছি।’

অন্তরঙ্গ ছবি দিয়ে টুইটারে পোস্ট

Advertisement

সম্প্রতি মডেল রহমান শাওয়ালের সঙ্গে ব্রেকআপ হয় সুস্মিতা সেনের। ২০১৮ সালে রহমান শাওয়ালের সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা। গত বছর ডিসেম্বর মাসে ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেদের ব্রেকআপের কথা জানান এই অভিনেত্রী। সুস্মিতা সেন দুই দত্তক কন্যাসন্তানের মা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!