ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংল্যান্ডের তারকা ক্রিকেটার খেলবেন জিম্বাবুয়ের হয়ে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৯, ৩ আগস্ট ২০২২
ইংল্যান্ডের তারকা ক্রিকেটার খেলবেন জিম্বাবুয়ের হয়ে!
গ্যারি ব্যালেন্স

আফ্রিকার দেশ জিম্বাবুয়ের ক্রিকেটে কিছুটা সুবাতাস বইছে। কিছুদিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে তারা। সম্প্রতি জিতেছে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ। ঘরের মাঠে দুটি আসরেই প্রচুর দর্শক পেয়েছে জিম্বাবুয়ে।

বলা যায় দর্শকরা যেন জিম্বাবুয়ে ক্রিকেটকে উজ্জীবিত করছেন। সামনে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। দলটির এই সুসময়ে ভালো খবর হতে পারে গ্যারি ব্যালেন্সের ফিরতে চাওয়া। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার এখন পিতৃভূমি জিম্বাবুয়ের হয়ে খেলতে চান।

বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, ৩২ বছর বয়সী ব্যাটার গ্যারি ব্যালেন্স ইংল্যান্ড ছেড়ে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো বোম ফাঁটাতে পারেন।

Advertisement

সেখানে আরো বলা হয়েছে, চলতি বছর ইংল্যান্ড থেকে জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট খেলার জন্য আইসিসির কাছে কাগজপত্র জমা দিয়েছেন ব্যালেন্স। জিম্বাবুয়ে দলে ফিরলে তাকে ইয়র্কশায়ারের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত থাকা আকর্ষণীয় চুক্তি হারাতে হতে পারে।

ব্যালেন্সের জিম্বাবুয়ে ক্রিকেটে ফেরার পথে আছে একটি বাধা। তিনি বর্ণবাদী মন্তব্য করার দায়ে দোষী। এর আগে সতীর্থ আজিম রফিকের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছিলেন তিনি। পরে অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। আজিম এবং ব্যালেন্স দুজনেই ইয়র্কশায়ারে দু’জন ভালো বন্ধু ছিলেন।

২০১৪ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ব্যালেন্সের টেস্ট অভিষেক হয়। ২০১৭ সালে তিনি শেষ টেস্ট খেলেছেন। মাত্র ২৩ টেস্টের ক্যারিয়ারে এই ব্যাটার চারটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের হয়ে ১৬টি ওয়ানডেও খেলেছেন তিনি। ১৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে প্রায় ১২ হাজার রান করেছেন ব্যালেন্স।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!